ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রকাশিত হয়েছে আসিফ আকবরের নতুন গান

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর নতুন গান নিয়ে হাজির হয়েছেন। গতকাল ডিপি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘যত ভালোবাসি তোরে’। গানটির ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা ও নয়ন সানি, পরিচালনা করেছেন মোহন ইসলাম।


রোমান্টিক ঘরানার এই গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর ও সংগীত করেছেন অমিত কর। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিওতেও প্রেমের আবহ ফুটিয়ে তোলা হয়েছে।এর আগে ১০ জুলাই প্রকাশিত হয়েছিল আসিফের গান ‘ভীষণ কান্না পায়’। হাসানুজ্জামান মাসুমের লেখা, কিশোর দাশের সুর ও সংগীতে তৈরি গানটিতে নিজেই অভিনয় করেছেন আসিফ। পরিচালনা করেছেন ইয়ামিন ইলান এবং ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম। আসিফ বলেন, ‘সবসময় শ্রোতা-দর্শকদের পছন্দ মাথায় রেখেই গান তৈরি করি। নতুন গানগুলো নিয়েও আশাবাদী। সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।’


গত কোরবানির ঈদে আসিফ প্রকাশ করেছিলেন বিশেষ দ্বৈত গান ‘মন যে ছুঁয়েছে মন’, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতীয় গায়িকা সাধনা সারগাম। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ, ভিডিও নির্মাণে ছিলেন চন্দন রায় চৌধুরী এবং প্রযোজনায় ছিলেন জুয়েল মোর্শেদ। এতে মডেল ছিলেন মৌরি মাহদি।

ads
ads
ads

Our Facebook Page